আইন আদালতশিরোনাম

ছয় মাসের দণ্ডপ্রাপ্ত সম্রাট কেরানীগঞ্জ কারাগারে

যুবলীগের কাকরাইলের কার্যালয়ে ক্যাঙারুর দুটি চামড়া পাওয়ায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া মাদক আইনে যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দুজনকেই ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।
বন্যপ্রাণী আইনে সম্রাটকে ছয় মাসের সাজা দেয়া হয়। র‌্যাব–১ এর অধিনায়ক সারওয়ার বিন কাসেম এই তথ্য জানিয়েছেন। এর আগে রোববার ভোরে সম্রাটকে তার এক সহযোগী যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানসহ কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় আনা হয়।
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের সময় সম্রাট ও আরমান মদ্যপ ছিলেন। তাদের কাছে বিদেশি মদ ছিল। এ কারণেও ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে কারাদণ্ড দেন। গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর থেকে আলোচনায় আসেন সম্রাট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button