slider

বড়াইগ্রামে হাঁসের খামারে বিদ্যুৎ¯পৃষ্টে নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বাড়ি সংলগ্ন হাঁসের খামারে কাজ করতে গিয়ে মনিরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার নগর ইউনিয়নের তালশো মধ্যপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। মনিরা ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
নগর ইউপি চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মনিরা বাড়ি সংলগ্ন খামারে হাঁসকে খাবার দিতে যায়।এসময় অসাবধানতা বসত বিদ্যুতের ত্র“টিপূর্ণ তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পরেন। পরে বাড়ির অন্য সদস্যরা দেখতে পেয়ে বিদ্যুতের মেইন সুইজ বন্ধ করে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যররত চিকিৎসক মনিরাকে মৃত ঘোষনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button