slider

বড়াইগ্রামে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ভবানীপুর গ্রামে বিষধর সাপের কামড়ে উজ্জল পিউরিফিকেশন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে তার পায়ে বিষধর সাপ কামড় দেয়। ওই অবস্থায় সে বাড়িতে ফিরে এসে স্ত্রীকে জানায় এবং অবস্থার অবনতি হলে বনপাড়াস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ২টার দিকেতারমৃত্যু হয়। নিহত উজ্জল ওই গ্রামের মৃত ফুলু পিউরিফিকেশনের ছেলে।

জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button