Uncategorized

বড়াইগ্রামে মাইক্রোবাসে মদসহ ৫ মাদক সেবী আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থান াপুলিশ দূরপাল্লার মাইক্রোবাসে অভিযান চালিয়ে মাদকসেবী ৫যাত্রীকেআটককরেছে। এ সময় ওই মাইক্রোবাস থেকে দেড় লিটার বিদেশী মদ উদ্ধার করে। শনিবার দুপুরে গোপন সংবাদেও ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ কেরামত আলীর নেতৃত্বে এসআই ফিরোজ আহমেদ ও ফরিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স মহাসড়কে মাইক্রোবাসে তল্লাশী চালায়। এসময় ঢাকা থেকে খুলনাগামী মাইক্রোবাস থেকে দেড় লিটার মদ উদ্ধার করে ও ডোপ টেস্ট কওে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ইকবাল কাজী, তেজগাঁও এর শাহআলম, নোয়াখালী সদরের বাবলু সেখ, বরগুনা বেতাগীর ইউসুফ আলী ও পটুয়াখালী সদরের আব্দুর রশিদ শিকদারকে আটক করে। পুলিশ মাইক্রোবাসটিও জব্দ করে।
থানার অফিসার ইনচার্জ কেরামত আলী জানান, আটককৃতদেও বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button