বড়াইগ্রামের জোনাইল বাজারে অভিযান ৬হাজার ৬০০ লিটার সোয়াবিন তেল জব্দ
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল জব্দ করা করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা । পরে জব্দকৃত সোয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়েছে। এ সময় ৫ দোকান মালিককে সোয়াবিন তেল অবৈধভাবে মজুদ করায় ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার। শুক্রবার সন্ধ্যার পরে এই অভিযান চালানো হয়।
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক সহঃ পুলিশ সুপার মোঃ রফিুকর ইসলাম এবং জেলা ভোক্তা অধিদপ্তর উপ-পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াগ্রামের উপজেলার জোনাইল বাজারে মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর , রুপম স্টোর , মিতা স্টোর , বিল্লাল স্টোর , মেসার্স দেবাশীষ স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে তা খোলা বাজারে বিক্রি করা হয়।এছাড়া ওই ৫ দোকানীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃত্তিম সংকট তৈরী করে বাজারে যারা অস্থিরতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তারা।




