বিনোদনশিরোনাম

ব্রিটেনে জনপ্রিয় হচ্ছে পাকিস্তানি পোশাক

পাকিস্তান ফ্যাশন সপ্তাহ উপলক্ষে ব্রিটেনে জড়ো হয়েছে বেশ কিছু পাকিস্তানি পোশাক ডিজাইনার।

ঈদকে সামনে রেখে লন্ডন ও ম্যানচেস্টারে নিজেদের ডিজাইন করা পোশাক প্রদর্শন করার সুযোগ পাবেন তারা।

পাকিস্তানি ফ্যাশন ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে যুক্তরাজ্যে এবং ক্রমাগতই এটি বাড়ছে।

এ বছরের পাকিস্তানি ফ্যাশন সপ্তাহ উপলক্ষে ইতোমধ্যেই কয়েকটি ক্যাটওয়াক শো হয়ে গেছে।

পাকিস্তানের সামনের সারির ডিজাইনার ছাড়াও ফ্যাশন সপ্তাহ উঠতি ডিজাইনারদের জন্যেও একটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে।

আগা নুর তাদেরই একজন, যিনি মাত্র চার বছর আগে তার ক্যারিয়ার শুরু করেছেন ১৯ বছর বয়সে।

পাকিস্তান ফ্যাশন .

আবার জনপ্রিয় পোশাক লন-এর জন্য বিখ্যাত গুল আহমেদও রয়েছেন এখানে।

বিবিসিকে তিনি বলেছেন পাকিস্তানি পোশাক গত পাঁচ বছরে প্রায় ৪০ শতাংশ বেড়েছে এবং যুক্তরাজ্যে রপ্তানিও বেড়েছে অনেক।

সামনের দিনগুলোতে এটি আরও বাড়বে বলেই বিশ্বাস তাদের।

সূত্র : বিবিসি

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button