আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুডের পদত্যাগ

পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড। রোববার পদত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী থেরেসা মে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সোমবার অ্যাম্বার রুডের পরবর্তী উত্তরসূরীর নাম ঘোষণা করা হতে পারে।
যুক্তরাজ্যে অভিবাসীদের দেশত্যাগে কোটা সংরক্ষণ বিষয়ে সরকার কতৃক গঠিত কমিটিতে অসাবধানতাবশত ভুল হয়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন রুড। খবর বিবিসির।
গত রোববার গার্ডিয়ান পত্রিকায় রুডের লেখা একটি চিঠি প্রকাশ করা হয়। সেখানে রুড বলেন, আগামী কয়েক বছরে তিনি ১০ শতাংশের বেশি অবৈধ অভিবাসীদের দেশত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে উচ্চাভিলাসী ছিলেন।
রোববার বিকেলে প্রধানমন্ত্রী থেরেসা মে-কে ফোন করে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান রুড।
আগামী কয়েক বছরে দশ শতাংশ বেশি অবৈধ অভিবাসীকে ব্রিটেন থেকে বের করে দেওয়ার পরিকল্পনা ফাঁস হওয়ার জের ধরে বিরোধীদের সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হন রুড। নিজের পদত্যাগের চিঠিতে রুড বলেন, অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করতে যাদের টার্গেট করা হয়েছে তাদের বিষয়ে তার কার্যালয়কে দেওয়া তথ্যের বিষয়ে সতর্ক না থাকার সম্পূর্ণ দায় নিচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রী থেরেসা মে রুডের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে তিনি পদত্যাগপত্র গ্রহণের সময় বলেন, এটা গ্রহণ করা আমার জন্য খুবই দুঃখজনক। তবে আমি আপনার পদত্যাগের কারণ বুঝতে পারছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button