আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইন্দোনেশিয়ায় মানবপাচারের শিকার তালাবদ্ধ ১৯৩ বাংলাদেশি উদ্ধার

ইন্দোনেশিয়ার একটি তালাবদ্ধ দোকানঘর থেকে বুধবার (৬ ফেব্রু.) রাতে ১৯৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স অভিবাসন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে এসব বাংলাদেশিদেরকে ইন্দোনেশিয়ার দোকানটিতে আটকে রাখা হয়েছিল।
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার অভিবাসন প্রধান ফেরি মেনাং সিহিত বলেন, এসব বাংলাদেশি মানবপাচারের শিকার হয়েছেন। কাজের জন্য মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে পর্যটন ভিসায় বালি ও ইওগেকার্তা শহর হয়ে তারা ইন্দোনেশিয়ায় ঢুকেছেন। মালয়েশিয়ায় নিয়ে ভালো কাজের সুযোগ দেয়ার লোভের ফাঁদে ফেলে তাদের এখানে নিয়ে আসা হয়েছে। সুমাত্রা দ্বীপের মেদানে তারা তালাবদ্ধ অবস্থায় ছিলেন।
আটকদের একজন ৩৯ বছর বয়সী মাহবুব বলেন, গত তিন মাস ধরে তাদের কয়েকজনকে এভাবে আটকে রাখা হয়েছিল। সবাই প্রতারিত হয়েছেন বলে দাবি করেন তিনি।
বুধবার রাতে যখন তাদের উদ্ধার করা হয়, তখন সবাই সুস্থ ছিলেন। এরপর তাদের অভিবাসী আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠানো প্রক্রিয়া চলছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনের ভেতর থেকে সন্দেহজনক শোরগোলের খবর পাওয়ার পর স্থানীয়রা কর্তৃপক্ষকে খবর দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button