আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়ালো

ব্রাজিলে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। বুধবার রাত পর্যন্ত এই সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। এদিকে দেশটি বৈশ্বিক এ মহামারীর সর্বশেষ মূল কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। খবর এএফপি’র।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ১ হাজার ৮৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গত সপ্তাহে ব্রাজিলে করোনাভাইরাস পরিস্থিতির আরো অবনতি ঘটার পর থেকে প্রতি ২৪ ঘণ্টার হিসেবে পঞ্চমবারের মতো দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো। এ নিয়ে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে মোট ২৫ হাজার ৫৯৮ জনে দাঁড়ালো।
এদিকে, ২১ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৪ লাখ ১১ হাজার ৮২১ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের দিক থেকে ব্রাজিলের সামনে সারিতে রয়েছে কেবলমাত্র যুক্তরাষ্ট্র।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে। ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button