ব্রাজিলে আতঙ্ক বাড়ছে, মৃত্যু সংখ্যা চীনকে ছাড়লো
প্রাণঘাতী করোনাভাইরাসে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে ৫ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় মঙ্গলবার এ কথা জানায়।
ব্রাজিলে এই মৃত্যু সংখ্যা করোনার প্রথম আবির্ভাবস্থল চীনকে ছাড়িয়ে গেল।
দেশটির মন্ত্রনালয় জানায়, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো করোনা বিস্তার ঠেকাতে রাজ্য গভর্নরদের আরোপিত লকডাউনের কড়াকড়ি শিথিল এবং অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরুর জন্য চাপ দিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য মন্ত্রী নেলসন থেইস বলেছেন, গত সপ্তাহে মৃত্যুর সংখ্যা ৩ হাজারে পৌঁছালেও তা করোনার সংক্রমণের সর্বোচ্চ চূড়া ছিলনা। করোনা বিতর্কে স্বাস্থ্য মন্ত্রীর ররখাস্ত হওয়ার পর চলতি মাসের গোড়ার দিকে নেলসন নতুন স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব নেন।নেলসন করোনার টেস্ট বাড়ানোর প্রতি গুরুত্ব দিচ্ছেন।
করোনায় দেশটির সাও পাওলো রাজ্য সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। করোনায় মৃতদের মধ্যে এক তৃতীয়াংশের মৃত্যু এই রাজ্যে। এরমধ্যেই ১ মে থেকে ধাপে ধাপে অর্থনৈতিক কার্যক্রম চালুর পরিকল্পনা করা হয়েছে দেশটিতে।




