slider

ব্যাটারিচালিত ভ্যান কেড়ে নিলো অবুুঝ শিশুর প্রাণ!

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ব্যাটারিচালিত ভ্যানের চাকার নিচে পৃষ্ট হয়ে রাসেল নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃ ্য হয়েছে। বুধবার সন্ধা আনুমানিক ৬টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাসেল ওই এলাকার কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, খুবজীপুর উত্তরপাড়া গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে একটি গ্রামীণ পাকা সড়ক। সড়কের পাশেই শিশু রাসেলের বাড়ি। মায়ের সাথে রাস্তার পাশে দাড়িয়েছিলো শিশুটি। সন্ধা আনুমানিক ৬টার দিকে ওই সড়ক দিয়ে যোগেন্দ্রনগর থেকে চাঁচকৈড় যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত ভ্যান দ্রুত গতিতে আসছিলো। ভ্যানটি শিশুটির বাড়ির রাস্তার সামনে আসতেই মায়ের হাত থেকে শিশুটি দৌড় দেয় রাস্তার দিকে। ঠিক সেই মুহুর্তেই ভ্যানের চাকার নিচে পরে যায় শিশুটি। শিশুটির বুকের ওপর দিয়ে লোড করা ভ্যানটি যাওয়ার পরপরই রক্তাক্ত হয়ে যায়। প্রতিবেশিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে আসতে রাস্তার মধ্যেই মৃত্যু বরণ করেন। তবে ভ্যান চালকের কোন সন্ধান পাওয়া যায়নি পালিয়ে যাওয়ার কারণে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button