slider

বোয়ালমারীতে যুবকের লাশ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের বাবু শেখ (২৩) নামের এক যুবক গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বাবু শেখ খরসূতি গ্রামের মো. মিজানুর শেখের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বাবু শেখের তার বসত ঘরের বারান্দার তালের ডাসার সাথে গলায় লাইলনের রশি দিয়ে ঝুলতে দেখে প্রতিবেশি শিপ্লী বেগম (৩৫)। ঝুলতে দেখে পরিবারের লোকজনের সহায়তায় বোয়ালমারী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশটি পুলিশ থানায় নিয়ে আসে।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই কাজী আবুল বাশার বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামিকাল বৃহস্প্রতিবার ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button