slider

বোয়ালমারীতে মোটরসাইকেল থেকে পড়ে নিহত ১ আহত ২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বারাংকুলা গ্রামে মাঝকান্দি-ভাটিয়া পাড়া আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুইজন আহত হয়। আহত অবস্থায় তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শামিম মোল্যা (২৬) এবং আহত শফিকুল ইসলাম (২২), সুমাইয়া (১৯) পৌর সভার ৫নং ওয়ার্ড কলারন গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে শামিম মোল্যা, শফিকুল ইসলাম ও সুমাইয়া একই মোটরসাইকেলে সহস্রাইল যাওয়ার পথে বারাংকুলা সবুজ বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা মোটরসাইকেলকে সাইড দিতে গেলে রোডের উপড়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পড় চালক শামিম মোল্যার মাথা ফেটে সে ঘটনাস্থলেই মারা যায়।
বোয়ালমারী থানার এসআই সরোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলকে সাইড দিয়ে গিয়ে পাকা রাস্তার উপর পড়ে মাথা ফেটে চালক শামিমের মৃত্যু হয়েছে। ওই মোটরসাইকেলে থাকা আরো দুইজন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশের বিষয় বলেন, পরবর্তী ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button