slider

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে বোয়ালমারীতে নারিকেল গাছ ঝুড়তে গিয়ে (পরিষ্কার) বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা (৩৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ড পৌরসভার ৬ নম্বর কাউন্সিলর আব্দুস ছামাদ খান।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বোয়ালমারী পৌরসদরের ৬ নম্বর ওয়ার্ডের ছোলনা গ্রামে এ ঘটনা ঘটে। মিতু মৃধা উপজেলার গুনবহা ইউনিয়ন গুনবহা গ্রামের বিল্লাল মৃধার ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছোলনা গ্রামের বাসিন্দা হাসিবুর বিশ্বাসের বাড়িতে নারিকেল গাছে পরিষ্কার করার কাজে যান মিতু মৃধা নামে ওই যুবক। এ সময় নারিকেল গাছের একটি ডাল বিদ্যুৎয়ের তারের ওপর পড়ে। সেই ডালটি সরাতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নারকেল গাছটির মালিক হাসিবুর রহমান বলেন, নারকেল গাছ পরিষ্কার করার জন্য মিতুকে দিনমজুর হিসেবে কাজে নেওয়া হয়। গাছ পরিষ্কারের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছে। এটা একটা দূর্ঘটনা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে এম মাহমুদ রহমান এর ব্যাপারে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছামাদ খান বলেন, নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেটি মারা গেছে।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক আ. লতিব মঙ্গলবার বিকেলে বলেন, নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিতু মৃধা মারা যাওয়ার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে আনা হয়। থানায় আনার পর ছেলের মা মর্জিনা বেগম বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। এ ঘটনায় পরিবার বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের আবেদন করলে পরিবারকে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button