বোয়ালমারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধনেই সমাপ্ত করার অভিযোগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধন শেষে সমাপনী করে দেওয়া হয়। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সরকারি কলেজ মাঠে এ প্রদর্শনীর আয়োজন করেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। প্রদর্শনী দিন ব্যাপী হওয়ার কথা থাকলেও দুপুরের মধ্যে শেষ করে দেওয়া হয়। ওই দিন প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। উদ্বোধন করে প্রধান অতিথি অনুষ্ঠান ত্যাগ করার সাথে সাথে সমাপনী ব্যানার ঝুলিয়ে পুরুস্কার বিতরন করে শেষ করে দেন প্রানীসম্পাদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকার।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমএম নাহিদ আল রাকিব, শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, খামার মালিক আবুল খায়ের মিয়া প্রমুখ।
প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. নারায়ন চন্দ্র সরকারের সাথে অনুষ্ঠান শেষে যোগযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না।




