
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : তেল পরিমাপে কম দেয়ায় একটি ফিলিং স্টেশন সিলগালা করে দিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ফরিদপুরের বোয়ালমারী ফিলিং স্টেশনে সার্ভিলেন্স অভিযান পরিচালনা করে ফরিদপুরের বিএসটিআই কর্তৃপক্ষ।
বিএসটিআই ফরিদপুরের উপপরিচালক মোঃ কামাল হোসেন জানান, অভিযান চলাকালে বোয়ালমারী উপজেলার কামারগ্রামের মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে অকটেন প্রতি ১০ লিটারে ৮০০ মিলি লিটার পেট্রোল প্রতি ১০ লিটারে ২২০ মিলি লিটার কম দেয়ায় অনুরোধ করলো এসে বিষয়টি নজরে আসে। এছাড়া ডিজেলও পরিমাণে কম দেয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। ফলে ওই ফিলিং স্টেশনের তিনটি ইউনিটই সিলগালা করে দেয়া হয়।




