slider

বোয়ালমারীতে গাঁজাসহ মাদককারবারী আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজার এলাকা থেকে সোমবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১ কেজি গাঁজাসহ আমিন মোল্যা (৩৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
আমিন মোল্যা কাদিরদী গ্রামের মন্টু মোল্যার ছেলে।

আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক (খ-সার্কেলের) মো. বাদশা মিয়া বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বোয়ালমারী থানায় এজাহার দিয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কাদিরদী বাজার এলাকায় মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এ সময় বাজার এলাকায় ওহিদ শেখের ভাতের হোটেলের সামনে থেকে গাঁজার ব্যাগসহ আমিনকে আটক করে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, মাদকসহ আটকের ঘটনায় এজাহার পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button