খেলা

বোলারদের দাপটে ২০৩ রানে জিতলো ভারত

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩৯৫ রান। অথবা ম্যাচ বাঁচাতে হলে টিকে থাকতে হতো পুরো দিন। কিন্তু কিছুই করতে পারেনি প্রোটিয়ারা। উল্টো ব্যাটসম্যানদের পর বোলারদের দাপটে বিশাখাপত্তম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত।
আজ রোববার টেস্টের পঞ্চম দিনে ভারতের ৩৯৫ রান তাড়া করতে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে দারুণ বোলিং করেন মোহাম্মদ শামি। পাঁচটি উইকেট নেন তিনি। অন্যদিকে চারটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
এক উইকেটে ১১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। ব্যাট করতে নেমে দিনের শুরুতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ইনিংসের ২৬তম ওভারে বড় আঘাত হানেন জাদেজা। একই ওভারে তিন উইকেট তুলে নেন তিনি। ওভারের প্রথম বলে এইডেন মার্করামকে ৩৯ রানে ফিরিয়ে দেন জাদেজা। এরপর একই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে শিকার করেন ফিল্যান্ডার ও মহারাজের উইকেট। লাঞ্চের আগেই দ্রুত সাত উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।
পরে নবম উইকেটে ড্যান পিট ও রাবাদাকে সঙ্গে নিয়ে শুধু পরাজয়ের ব্যবধান কমান মুথুসামি। বাকিদের ব্যর্থতায় ১৯১ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। ইনিংস শেষে ৪৯ রানে অপরাজিত থাকেন মুথুসামি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button