
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭ জনকে আসামি করে সন্ত্রাসী বিরোধী আইনে মামলা করেছেন পুলিশ। মামলার এক নম্বর ও দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো মৎস্যজীবী লীগ নেতা আম গ্রামের বাসিন্দা গাফফার বিশ্বাস (৩৯) ও পৌর যুবলীগের সদস্য দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা রকিবুল ইসলাম রকিব (৩৬)। তাদেরকে বুধবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার রাতে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকি পৌর শহরে পোস্টার লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমালকে ৩ নং সাধারণ সম্পাদক প্রান্তি সিদ্দিকীকে ৪ নাম্বর করে ৭৭ জনকে আসামি করে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নাম্বর ৫।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম দেওয়ান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




