বিনোদন

‘বোনের সঙ্গে অনুষ্ঠান করার অনুভূতি অন্যরকম’

মডেল ও উপস্থাপক তৌহিদা শ্রাবণ্যের বড় বোন দিলরুবা বেগম রন্ধনশিল্পী। শ্রাবণ্যের উপস্থাপনায় অনেক অনুষ্ঠানে অতিথি হয়েছেন তিনি।
সম্প্রতি শ্রাবণ্যর উপস্থাপনায় এনটিভির ‘ঈদ স্পেশাল মাংসের রেসিপি রান্না’ অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন দিলরুবা। সেখানে থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বর্তমানে দেশের আলোচিত উপস্থাপক তৌহিদা শ্রাবণ্য ।
এনটিভি অনলাইনকে তৌহিদা শ্রাবণ্য বলেন, “এনটিভির ‘ঈদ স্পেশাল মাংসের রেসিপি রান্না’ অনুষ্ঠানের এক পর্বে আমার অতিথি ছিলেন বড় আপু দিলরুবা বেগম। সম্প্রতি যাঁরা যাঁরা অনুষ্ঠানটি দেখেছেন তাঁরা আমাকে এখন বলছেন, ‘তুমি কেন অনুষ্ঠানে দিলরুবা বেগম যে তোমার বোন হয় সেটা বলো নাই। আমি আসলে ইচ্ছে করেই দর্শকের বলিনি যে দিলরুবা বেগম আমার আপন বড় বোন।”
শ্রাবণ্য আরো বলেন, ‘বোনের সঙ্গে অনুষ্ঠান করার অনুভূতি অন্যরকম। পরিবারের সবাই আমাদের অনুষ্ঠান থাকলে দেখে। সবার কাছে ভালো মন্তব্য যখন শুনি তখন খুব ভালো লাগে।’
অন্যদিকে, দিলরুবা বেগম বলেন, ‘শ্রাবণ্যের অনুষ্ঠানে অতিথি হতে ভালোই লাগে। আমি নিজেও শ্রাবণ্যর উপস্থাপনা অনেক পছন্দ করি। শ্রাবণ্য নিজেও অনেক ভালো রাঁধে।’
মডেলিং ও অভিনয় করলেও মিডিয়ায় শ্রাবণ্যের মূল লক্ষ্য উপস্থাপনা। এখন বেশকিছু টিভি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সুত্র: এনটিভি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button