slider

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়া লিটল ফ্লাওয়ার প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া ৪,৫,৬ নং ওয়ার্ড বিএনপি এবং কালিয়া ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব সিকদার বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেদ মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তানভীর আহমেদ শহীদ, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম খোকন সিকদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button