শিক্ষা

বেরোবি ছাত্রলীগের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাসে টানা ৩১ দিনের কর্মসূচির অংশ হিসেবে ক্যম্পাসের তৃণ লতা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিশ^বিদ্যালয়ের শাখা ছাত্রলীগ।
সোমবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার এবং সাধারণ সম্পাদক নোবেল শেখের নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্যাম্পাসে এই পরিচ্ছন্নতা অভিযান চালায়।
সভাপতি তুষার কিবরিয়া বলেন, ‘শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই তারই অংশ হিসেবে আমরা আমাদের ক্যাম্পাসকে ময়লা আবর্জনাসহ সকল অপকার্যকলাপ মুক্ত রাখার স্বার্থে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button