শিক্ষা

বেরোবিতে ৬ দিনব্যাপী বই মেলা শুরু

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে ৬ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে আজ রবিবার থেকে। মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।
রবিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন ও সাংস্কৃতিক সংগঠন রণন আয়োজিত এই বই মেলা প্রতিদিন সকাল ১১টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
এবারের বই মেলায় ২১টি প্রতিষ্ঠানের ২৫টি স্টল থাকবে। এছাড়াও মেলায় প্রতিদিন গ্রন্থ আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আলোচনা ও পরে কারমাইকেল কলেজের আবৃত্তি সংসদ ও সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গুনগুন সভাপতি ও বেরোবি শিক্ষক উমর ফারুক জানান, বই মেলার সমাপনী দিনে বেলা ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button