শিক্ষা
বেরোবিতে শোক দিবস উপলক্ষ্যে বাঁধনের ফ্রি ব্লাড গ্রুপিং

বেরোবি প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১:০০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে দিনব্যাপী এই ব্লাড গ্রুপিং কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং করতে দেখা যায়।
বাঁধনের সাধারণ সম্পাদক আজমল হোসেন বাপ্পী বলেন, “আমরা বিভিন্ন জাতীয় দিবসে ক্যাম্পাসে ফ্রি ব্লাড গ্রুপিং করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এই ফ্রি ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করেছি।”



