শিক্ষা
বেরোবিতে শোকাবহ আগস্টে কালো ব্যাচ ধারণ কর্মসূচি

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ০১ আগস্ট সকাল ৯.৪৫ মিনিটে মাসব্যাপী কালো ব্যাচ ধারণের কর্মসূচির উদ্ধোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও । বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মাসব্যাপী এই কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন।



