Uncategorized
বেনাপোল দিয়ে ভারত গেল জাতীয় সাঁতারু দল

ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৩তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বাংলাদেশ জাতীয় সাঁতারু দলের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার সকালে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাড়ি দিয়েছেন।
১৮ সেপ্টেম্বর মুর্শিদাবাদে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলটি ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলনেতা নিয়াজ আলী।




