Uncategorized

বেনাপোলে আমেরিকান ডলারসহ ভারতীয় নাগরিক আটক

সংবাদদাতা, বেনাপোল : বেনাপোলে ৪ হাজার ৬ শত আমেরিকান ডলারসহ অশোক বিশ্বাস (৫৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বাড়ি ভারতের ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার দেবীপুরে।
তার পাসপোর্ট নং z- ৫১১২৩৩০, তিনি বিজনেস ভিসা নিয়ে প্রায়ই বাংলাদেশে আসা যাওয়ার ফাঁকে বৈদেশিক মুদ্রা পাচার করতেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪ হাজার ৬ শত আমেরিকান ডলার, ৬শত ৫০ ভারতীয় রুপি ও ৮ হাজার বাংলাদেশী টাকা সহ ভারতীয় নাগরিক অশোক বিশ্বাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button