শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া কমিটির ক্যান্টিন পরিদর্শন

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া চালুর নিমিত্তে গঠিত কমিটি অন্য দুইটি প্রতিষ্ঠানের ক্যান্টিন পরিদর্শন করেছে। কমিটির আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় রংপুর ক্যান্টনমেন্ট এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর ক্যান্টিনসমূহ পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট ক্যান্টিনগুলোর কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যবৃন্দ। দ্রুততম সময়ের মধ্যে বেরোবি ক্যাফেটেরিয়া চালুর জন্য এই পরিদর্শন করা হয়েছে বলে জানান কমিটির আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর ছদরুল ইসলাম সরকার, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button