শিরোনামশীর্ষ সংবাদ

বৃহস্পতিবার ৩২৫ জাপানি বাংলাদেশ ছাড়বেন

করোনাভাইসের প্রেক্ষাপটে জাপানের নাগরিকরাও বাংলাদেশ ছাড়ছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অন্তত ৩২৫ জাপানি নাগরিক দেশে ফিরছেন। তাদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে জাপান দূতাবাস।
এদিকে সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক ও তাদের পোষা ৯টি কুকুর ছিল।
তার আগে বুধবার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি এয়ারক্রাফটে তাদের দেশের ২২৫ জন নাগরিক ও পরদিন সকালে ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের দেশের ১৩৯ জন ফিরে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button