slider
বৃষ্টি উপেক্ষা করে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি : দেশব্যাপী বিদ্যুৎতের লোডশেডিং ও জ্বালানী খাতে সীমাহিন দূর্নীতি ও অব্যবস্থাপনা এবংব ভোলায় পুলিশের গুলি বর্ষণ ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে প্রতিবাদ সবাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ স¤পাদক মারুফ ইসলাম সৃজন।



