খেলা

বিয়ে ঠেকাল করোনা, ঘুম নেই অসি ক্রিকেটারের

করোনার কারণে বিয়ে গেল আটকে। তাতে ঘুম হারাম অসি ক্রিকেটার অ্যাডাম জাম্পার। শুধু জাম্পা নন অস্ট্রেলিয়ার জ্যাকসন বার্ড, মিচেল সোয়েপসনের বিয়েও স্থগিত করা হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ।
এপ্রিল বা তার আশেপাশের সময়কে অস্ট্রেলিয়ান সংস্কৃতিতে বিয়ের জন্য সেরা সময় বলে গন্য করা হয়। আর সে ধারা মেনেই এ সময়ে নিজেদের বিয়ের তারিখ নির্ধারণ করেছিলেন বেশ কয়েকজন পুরুষ ও নারী ক্রিকেটার।
তারা হলেন পুরুষ দলের লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও নারী দলের লেগ স্পিনার জেসন জোনাসেন। অন্যদিকে আছেন জ্যাকসন বার্ড, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই, ডি’অর্চি শর্ট, ক্যাটলিন ফ্রাইট এবং অ্যালিসার ম্যাকডার্মট।
এছাড়া দিন কয়েক আগে ভারতীয় প্রেমিকার সাথে বাগদান সম্পন্ন করা গ্লেন ম্যাক্সওয়েল ও পেসার প্যাট কামিন্স নিজেদের বিয়ের জন্য ভালোভাবে পরিকল্পনা সাজাতে পারবেন বলে মনে করছেন এই লম্বা বিরতিতে। প্যাট কামিন্স দীর্ঘদিন ধরে প্রেম করে আসছেন ব্রিটিশ তরুণী বেকি বোস্টনের সাথে।
করোনা ভাইরাসের প্রভাবে বিয়ের পরিকল্পনাতে সময় পাচ্ছেন উল্লেখ করে কামিন্স বলেন, ‘প্রথমত এর মানে দাঁড়াচ্ছে আমি আমার বিয়ের পরিকল্পনায় আরও বেশি সময় দিতে পারছি।’
বাগদান সম্পন্ন হয়েছে করোনা সংক্রমণ প্রভাব বিস্তারের আগেই। ফলে নিজেদের ভাগ্যবান ভাবছেন এই অজি পেসার, ‘আমরা স্পষ্টতই ভাগ্যবান। কারণ আমাদের কেবল বাগদান সম্পন্ন হয়েছে। আশা করবো বিয়ে পর্যন্ত পরিকল্পনা চূড়ান্তের আগেই এই সংকটময় সময় উড়ে যাবে।’
তবে অ্যাডাম জাম্পাসহ যাদের বিয়ের পরিকল্পনা এপ্রিলেই ছিল তাদের জন্য মন খারাপ করেন প্যাট কামিন্স, ‘অ্যাডাম জাম্পার মতো এখানে ঘনিষ্ঠ কয়েকজনের জন্য আমি সত্যিই অনুভব করি যাদের বিয়ের কার্যক্রমে দেরি করতে হচ্ছে। এটি সত্যি কঠিন সময়। তাই আশা করি এর সাথে আমাদের দৃষ্টিভঙ্গি খুব বেশি বদলাবেনা। অবশ্যই সবকিছুর উর্ধ্বে খেলাটাই মুখ্য।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button