বিনোদন

বিয়ে করছেন মিয়া খলিফা

এবার বিয়ের ঘোষণা দিলেন লেবাননীয় বংশোদ্ভূত সাবেক মার্কিন পর্নো ও সোশ্যাল মিডিয়া তারকা মিয়া খলিফা। পর্নো পেশার সঙ্গে এখন যুক্ত নন তিনি। এখন খেলার ধারাভাষ্যকার মিয়া। তবে তাঁকে নিয়ে ভক্তকুলে উচ্ছ্বাসের কমতি নেই।
সম্প্রতি মিয়া খলিফা প্রকাশ্যেই জানালেন, বিয়ে করতে চলেছেন তিনি। পাত্র দীর্ঘদিনের প্রেমিক রবার্ট স্যান্ডবার্গ।
দীর্ঘদিন ধরেই সুইডেনের রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে সম্পর্কে আবদ্ধ মিয়া খলিফা, পেশায় যিনি একজন পাচক। একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন অনেক দিনই হলো। কিছুদিন আগে শিকাগোয় একটি খাবারের পাত্রে আংটি লুকিয়ে রেখে মিয়াকে প্রোপোজ করেছিলেন রবার্ট। আর কোনো দ্বিধা ছাড়াই ‘হ্যাঁ’ বলে দেন মিয়া। সেই রবার্টকেই বিয়ে করতে চলেছেন।
গত ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগোর এক রেস্তোরাঁয় ডিনার ডেটের আয়োজন করেন রবার্ট। সেখানেই আনুষ্ঠানিকভাবে মিয়াকে প্রস্তাব দেন তিনি।

রবার্ট স্যান্ডবার্গকে বিয়ে করতে চলেছেন মিয়া। ছবি : ইনস্টাগ্রাম

মিয়া ও রবার্ট দুজনই সেই প্রোপোজের গল্প ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। প্রেমিক রবার্টের হাতে হাত রেখে, বাগদানের আংটি দেখিয়ে একটি ছবি শেয়ার করেন মিয়া খলিফা। বাগদত্তার কোলের ওপর বসা হাস্যোজ্জ্বল মিয়ার আরেকটি ছবিও ভক্তদের মন জয় করে। সঙ্গে সঙ্গে নেট-দুনিয়ায় সে খবর ভাইরাল হয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের খবর স্বীকার করেছেন মিয়া খলিফা। একটি ভিডিও শেয়ার দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধুকে বিয়ে করছি।’ ভিডিওটি এ পর্যন্ত ৪০ লাখ ৬৮ হাজারের বেশিবার দেখা হয়েছে।
মিয়া খলিফা লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন। পরে তাঁর পরিবার যুক্তরাষ্ট্রে চলে যায়। তাঁর আসল নাম মিয়া কালিস্তা, পরে তিনি এ নাম পরিবর্তন করেন।
কলাবিদ্যায় পড়েছেন মিয়া খলিফা। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি। স্নাতক শেষে তিনি একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানেই এক ক্রেতা তাঁকে পর্নো ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন। তবে খুব অল্প সময় এ ছবিতে কাজ করেছেন তিনি। তাতেই বিপুল জনপ্রিয় মিয়া। সূত্র : আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button