অপরাধ

বিয়ের আগে বরের যৌনাঙ্গ ‘ছিনতাই’!

বিয়ের মাত্র চার দিন আগে এক যুবকের যৌনাঙ্গ কেটে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ভারতের মধ্যপ্রদেশের মোরেনা জেলায় ঘটেছে এই ঘটনা।
বছর ২৫-এর ওই যুবকের বিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার সকালে নিজের বাড়ি থেকে বেরনোর পর তার উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্রের সাহায্যে কেটে ফেলা হয় যুবকের যৌনাঙ্গ। রক্তাক্ত যৌনাঙ্গটি সঙ্গে করে নিয়ে পালায় তারা।
সাব-ইন্সপেক্টর অমিত শর্মা জানিয়েছেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়েও যৌনাঙ্গটির খোঁজ মেলেনি। এর ফলে যুবকটির অঙ্গ পুনর্গঠনে অপারেশনও করা যাচ্ছে না।
শর্মা বলেন, ‘আমরা পুরোপুরি ধোঁয়াশায় রয়েছি। আক্রান্ত যুবকটিও এখন কিছু জানানোর মতো পরিস্থিতিতে নেই। তার পরিবারও কারও বিরুদ্ধে অভিযোগ আনেনি, সে জন্য আমরাও তদন্ত এগোতে পারছি না। যুবকের জবানবন্দির জন্য অপেক্ষা করছি।’
গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছেন, প্রাতঃকৃত্য সারতে নদীর ধারে গিয়েছিলেন আক্রান্ত যুবক। সেখানেই ২ জন তার যৌনাঙ্গ কেটে নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button