বিনোদন
বিয়েটা এবার ভেবে-চিন্তে করব: সালমা

‘আমার পেশাকে সম্মান করে কাজে উৎসাহ দেবে এমন একজনকে এবার বিয়ে করব। পারিবারিক ভাবে ছেলে দেখা হচ্ছে। তবে বিয়েটা এবার ভেবে-চিন্তে করব।’ জন্মদিনে নিজের বিয়ে সম্পর্কে এমনটাই জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা।
এবার তাঁর জন্মদিনে (১৫ জানুয়ারি) বিশেষ কোন আয়োজন নেই জানিয়ে তিনি বলেন, জন্মদিনে বাসাতেই আছি। বাকি সময়টা একটা সুন্দর ঘুম দিয়ে কাটিয়ে দেব।
উল্লেখ্য, ‘ক্লোজআপ – তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী হয়ে সঙ্গীত তারকা হিসেবে খ্যাতি লাভ করেন সালমা।




