
আন্দোলনরত ক্রিকেটারদের পক্ষ থেকে দেশের ক্রিকেট বোর্ডকে ১৩ দফা দাবির চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশান-২ এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিকেল ৪টায় ডাক, কুরিয়ার ও ইমেইল যোগে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন। চিঠিতে ১৩টি দাবি উপস্থাপন করা হয়েছে।
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।
দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দেন সাকিবরা।
পূর্বপশ্চিম




