sliderশিরোনামসুস্থ থাকুন

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

প্রেস বিজ্ঞপ্তি : ৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার “স্বাস্থ্যের জন্য একসাথে বিজ্ঞানের পাশে দাঁড়াও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক জনসচেতনতামূলক কর্মসূচী ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা 1One Foundation & Organization, USA.

সকাল ১০ টায় রাজধানীর মালিবাগ মৌচাক মোড় থেকে অনুষ্ঠানটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল আহাদ।

উক্ত সচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালকদ্বয় সর্বজনাব জান্নাতুল ফেরদৌসী ও এম এ সোহেল আহমেদ। এছাড়াও সংস্থার একদল উদ্যোমী ভলান্টিয়ার এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় কেবল সচেতনতাই যথেষ্ট নয় বরং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলাও অপরিহার্য। এ লক্ষ্যেই সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী (Health Kits) বিতরণ করা হয় যেনো তাঁরা দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরও যত্নশীল হতে পারেন।

অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ পথচারী ও নিম্নবিত্ত মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button