আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৭৯ হাজারের বেশি

বিশ্বজুড়ে করোনাভাইরাসে এপর্যন্ত ৮ লাখ ৭৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটরের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৭৯হাজার ২৪৭ জনে।
জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২২ হাজার ৭৫৯ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৯৮ হাজার ৮০১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৫ হাজার ৫৮৪ জনের।
এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৪০ লাখ ২৭ হাজার ৭১৮ জন এবং মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৬৬৮ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ১৩২ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button