আন্তর্জাতিক সংবাদশিরোনাম
বিশ্বে করোনায় মৃত্যু ৭ লাখ ৬০ হাজারের বেশি

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ শুক্রবার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৬০ হাজার ১৫৪ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ১২ লাখ ২৩ হাজার জন। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৩০ হাজার ৮৭ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৫৭৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ৮৭ হাজার জন সুস্থ হয়ে উঠেছে।




