আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃত্যু দ্রুত কমছে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন ব্যাপকভাবে কমছে। কমছে আক্রান্তের সংখ্যাও। করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার (১১ মে) সকাল পর্যন্ত করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৬০ জনে।
রোববার একদিনে বিশ্বে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১০ জনের। যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
এছাড়া শনিবার করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৪ হাজার ২৪৮ জন। এর আগেরদিন শুক্রবার ও বৃহস্পতিবার মারা যায় যথাক্রমে ৫ হাজার ৫৫০ ও ৫ হাজার ৫৮৯ জন। গত সপ্তাহে একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ৬ মে। ওইদিন ৬ হাজার ৮১১ জনের মৃত্যু ঘটে।
এদিকে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ ৫ হাজার ৬৬৭ জনের মধ্যে স্থির অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৫৮ হাজার ৬২৯ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।
এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৭ হাজার ৩৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।
বিশ্বব্যাপী করোনায় দিন দিন নতুন করে আক্রান্তের সংখ্যাও কমে আসছে। গত ৮ মে একদিনে ৯৭ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হন। এর পরেরদিন আক্রান্ত হন ৮৮ হাজার ৯৮৮ জন। আর রোববার একদিনে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৮৭৫ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button