বিশ্বে করোনায় আক্রান্ত ৪ কোটি ১৪ লাখের বেশি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৪ লাখের বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য আনুযায়ী বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৪ লাখ ৮৭ হাজার ১৮৫ জনে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য- প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯ লাখ ১৪ হাজার ১৫৮ ব্যক্তি।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি এই তিন দেশে।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।
দেশটিতে করোনায় আক্রান্ত ৮৫ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে এবং ২ লাখ ২৭ হাজার ৪০৯ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৭৭ লাখ ৬ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জন। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৩ লাখেরও বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৫৯ জনের।




