Uncategorized

বিশ্বের সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা

মানিকগঞ্জ সংবাদদাতা: জন্মদাতা মাতা,দেশ মাতা,জগত মাতা, মা মাটি মোহনা, নদী মাতা আরো হাজার বিশেষণ যার তিনি হলেন আমার মা তোমার মা সকলের মা জগতের মাতা। সৃষ্টির আদি রহস্যে সৃষ্টিকর্তা নিজেই মাকে স্বীকৃতি দিয়েছেন শুধু তাই নয় হযরত ফাতেমা (আ:) মা বলে সম্ভধন করেছেন। সকল ধর্মের অমীয় বাণীতে বলা আছে ¯্রস্ট্রার পরই মা এর স্থান। আমরা সকলেই মা এর জন্যই ধরাধামে এসেছি। জন্মদাতা মাতা এর পাশাপাশি দেশমাতাকেও সমানভাবে ভালবাসতে হবে। বিশ্ব মা দিবসে আমরা এটিই প্রত্যাশা করি।
রো বিশ্ব মা দিবসে সারা দেশের মত মানিকগঞ্জে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক (শহর) কার্যালয়ে সংগ্রামী নারী দিপালী রাণী দাস এর সভাপতিত্ত্বে নারীর প্রতি সকল ধরনের নির্যাতন বন্ধ ও নিরাপদ পরিবেশের দাবিতে মা দিবস উপলক্ষ্যে আলচনা ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন- বারসিক এর আঞ্চলিত সমন্বয়কারি বিমল রায়। তিনি প্রথমেই সকল মা এর প্রতি বিন্ম্র শ্রদ্ধাজ্ঞাপন করে নিজের পরিবারে বেরে উঠা ও মা এর অবদান তুলে ধরেন এবং দেশের বিভিন্ন স্থানের সফলকাম ও জয়িতা নারীদের সংক্ষিপ্ত উদাহারন তুলে ধরেন।
আলোচনায় আরো অংশগ্রহন করেন স্যাকের নির্বাহী প্রধান পরিবেশবাদী সংগঠক এ্যাড.দিপক কুমার ঘোষ।তিনি মা দিবসে নিজের মা এর পাশাপাশি দেশ মাত আজ খুবই আক্রান্ত উদাহারনসহ তুলে ধরেন তাই দেশ মাতাকে ভালবাসার জন্য সকলের প্রতি আহবান জানান।
আলচনা ও আবৃত্তি করেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী প্রফেসর ডা: উর্মিলা রায়। তিনি মা এর প্রতি শ্রদ্ধা ও ভালবাসার নির্দশন স্বর”প তাৎক্ষনিক কবিতা লিখে উপস্থাপন করেন।
আলোচনায় অংশগ্রহন করেন- বিশিষ্ঠ নারী নেত্রী শ্রীমতি লক্ষী চ্যাটার্জী , শিক্ষকনেতা মজিবর রহমান মাস্টার, শিশু সংগঠন ইকবাল হোসেন কচি, নুরজাহান বেগম, প্রগতি লেখক সংঘের সাধারন সম্পাদক নজর”ল ইসলাম, বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, নীলিমা রাণী দাস প্রমুখ।
আলচনায় অংশগ্রহনকারিরা বছরে নয় প্রতিদিন মা এর প্রতি সম্মান ও ভালবাসার কথা বলেন এবং বছরে অন্তত একবার বাবা-মা,স্বামী-স্ত্রী একসাথে মিলিত হওয়ার কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button