বিবিধশিরোনাম

বিশ্বের ভয়ঙ্কর ৫ বন্দুক

সারা বিশ্বে মারণাস্ত্রের তালিকায় বন্দুকের স্থানই বোধহয় সবচেয়ে সমৃদ্ধ। আমেরিকা, রাশিয়াসহ বিশ্বের শক্তিধর দেশগুলো একের পর এক ভয়ঙ্কর বন্দুক বানাচ্ছে। এর মধ্যে কোনো ঘাতক বন্দুক থেকে ১৬ লাখ গুলি বের হয়। আবার কোনোটি থেকে একই সময়ে দুই জায়গায় নিশানা বানাতে পারে। এমনই পাঁচটি ঘাতক বন্দুক হলো-
এক্সএম ২৯ : আমেরিকার সেনারা এই বন্দুকটি ব্যবহার করে। সেমি-অটোমেটিক স্মার্ট গ্রেনেড লঞ্চার এটি। ঘাতক এই বন্দুকটির বিশেষত্ব হলো- একই সময়ে দুই স্থানে নিশানা বানানো যায়। যে কোনো চলমান বস্তুকে নিখুঁতভাবে টার্গেট করতে এই বন্দুকের জুড়ি মেলা ভার।
মেটাল স্টর্ম সেন্ট্রি গান : এই বন্দুক দিয়ে এক মিনিটে ১৬ লাখ গুলি বের হয়। ঘাতক এই বন্দুক ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। একসঙ্গে ২৪ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বন্দুকটি।
কর্নার শট : ইজরায়েলের ডিফেন্স ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল অ্যামোস গোলান এই বন্দুকের স্রষ্টা। এই বন্দুকটি দিয়ে কোণায় লুকিয়ে থাকা কোনো লক্ষ্যবস্তুর সামনাসামনি না গিয়েও হামলা চালানো যায়। জঙ্গি হামলা কিংবা পণবন্দি বানানোর মতো ঘটনার মোকাবিলায় এটা খুব উপযোগী।
রেল গান : এই বন্দুক ইলেকট্রোম্যাগনেটিক পাল্সকে কাজে লাগিয়ে চালানো যায়। যা সেকেন্ডে ২ দশমিক ৪ কিলোমিটার বেগে ১৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা এই বন্দুক ব্যবহার করে।
এক্সএম ২৫ : হালকা ওজনের গ্রেনেড লঞ্চার হলো- এক্সএম ২৫। এই অস্ত্রটি একবারে ২৫টি গ্রেনেড ছোঁড়ার ক্ষমতা রাখে। যা কিনা ৬০০ মিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button