slider

বিশ্বম্ভরপুরে ‍সলোকাবাদ ইউনিয়নে রাস্তা নির্মাণে বাধা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলোকাবাদ ইউনিয়নের দক্ষিণ মহকোরা গ্রামের জসিম উদ্দিনের দোকান থেকে ছাদেকের বাড়ির পাকা রাস্তা পর্যন্ত কাবিখা প্রকল্পের রাস্তা নির্মাণে সাময়িক বাঁধা দিয়েছেন হাজি হাফিজ উদ্দিন।

সরজমিনে গুরে দেখা যায় ২০২২-২০২৩ অর্থ বছরের এম পি বরাদ্ধ কৃত কাবিখা প্রকল্পের গ্রামীন রাস্তার নির্মাণ কাজ গত ২৩/০২/২০২৩ ইং শুরু হয়।

কিন্তু বেশীর ভাগ কাজ করার পর একজন জমির মালিক কতৃক বাঁধা দেওয়ায় রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। উক্ত রাস্তাটি প্রায় শতাদিক জমির মালিকের ফসলি ধান জমির উপর দিয়ে নির্মাণ করা হয়েছে।

সব জমির মালিক গণ শেচ্চায় ফসলের জমির ধান কেটে রাস্তা নির্মাণের জন্য উন্মুক্ত করে দেন। কিন্তু মতুর কান্দি গ্রামের কৃষক হাজি হাফিজ উদ্দিন তার নিজের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণে বাঁধা দেন। দক্ষিণ মহকোরা গ্রামের কৃষক মুক্তার হোসেন সহ অন্নান্য জন বক্তবে জানান, আমাদের এই রাস্তাটি খুব জরুরী। এম পি সাহেব আমাদের এখানে আসলে আমাদের সবার অনুরোধে এ রাস্তাটির বরাদ্ধ দিয়ে যান।

মথুর কান্দি গ্রামের কৃষক হাজি হাফিজ উদ্দিনের বাধায় রাস্তার কাজ আপাদত প্রায় ২ মাস জাবত বন্ধ রয়েছে। দক্ষিণ মহকোরা গ্রামের দোকানদার জসিম উদ্দিন জানান, এম পি সাহেবের বরাদ্ধ কৃত এ রাস্তাটি এত দিনে শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু এক ব্যক্তির জন্য এ রাস্তা নির্মাণের কাজ আপাদত বন্ধ রয়েছে। এ বিষয়ে সলোকাবাদ ইউনিয়নের মতুর কান্দি গ্রামের কৃষক হাজি হাফিজ উদ্দিন জানান, আমার জমির ধান আর কিছু দিনের মধ্যেই কাটা যাবে।তার পর জমির উপর দিয়ে রাস্তা নির্মাণে আমার কোন অসুবিধা থাকবে না। এ বিষয়ে সলোকাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম ত্বপন জানান, আমি এ বিষয়ে উভয় পক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করে রাস্তা নির্মাণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button