বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে
প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে পৃথিবী আজ নিরুপায় হয়ে পড়েছে। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (০৪ জুন) রাত এগারটা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৬৮৪ জনে দাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ৩৫ হাজার।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বৃহস্পতিবার রিপোর্ট করার সময় পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৩৫ হাজার ২৩৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ লাখ ১ হাজার ৫৪০ জন।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৪৩৩ জন। আর আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ১০ হাজার ২৮২ জন।
এদিকে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে এ পর্যন্ত ৩৯ হাজার ৯০৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৬১ জনে। আর ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৮৯ জনে। আর সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১৩ জন।
ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯০ হাজার ৪৮৫ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৬৮৮ জনে।
ইউরোপের আরেক দেশ স্পেনে মৃতের সংখ্যা ২৭ হাজার ১২৮ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৪০৬ জন। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ২১ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৫১ হাজার ৬৭৭ জন।
রাশিয়াতে করোনায় আক্রান্ত হয়েছে ৪ লাখ ৪১ হাজার ১০৮ জন। আর এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৮৪ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৪৯২ জন। আর মৃতের সংখ্যা ৮ হাজার ৭০১ জনে দাঁড়িয়েছে। মেক্সিকোতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২৩৮ জন। আর মৃত্যু হয়েছে ১১ হাজার ৭২৯ জনের।
তুরস্কে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪২২ জন। আর প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬০৯ জন। ইরানে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৭০ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭১ জন।
এদিকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৭৭২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১২ জন। বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ৭৮১। সূত্র : ওয়ার্ল্ডোমিটারস




