বিশ্বকাপ বাছাই পর্বে আজ মাঠে নামছে ইতালি-স্পেন

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সোমবার রাতে মাঠে নামছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও স্পেন। প্রতিযোগিতামূলক ম্যাচে আজ রাতেই প্রথমবার স্পেনের ডাগ আউটে দাঁড়াবেন নতুন কোচ ইউলেন লোপেতেগি। ইউরোতে ব্যর্থতার পর বিদায় নেয়া ভিসেন্তে দেল বস্কের জায়গায় নিয়োগ দেয়া হয়েছে তাকে।
ঘরের মাঠে লা রোজাদের প্রতিপক্ষ লিচেনস্টেইন। ইতালিও মাঠে নামছে আজই। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ইসরাইলের সাথে ম্যাচ খেলবে তাদের মাঠে। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে প্রস্তুতি সেরে নিয়েছে স্পেন। এর পরও প্রথম ম্যাচ বলে খুব সতর্ক তারা।
ইউরোর
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর আজ্জুরিা আজ মাঠে নামবে নতুন কোচ জিয়ামপিয়েরো ভেনচুরার অধীনে। ইউরোতে চমক জাগানো আইসল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের মিশন শুরু হচ্ছে ইউক্রেনের মাঠে। গ্যারেথ বেলের ওয়েলস ঘরের মাঠে আতিথ্য দেবে মলদোভাকে। ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ তুরস্ক।




