বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজ সেবক অমল কুমার বসু স্মরণসভা

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “মৃত্যুতে মানুষের চিরপ্রস্থান হলেও কর্ম তাকে বাঁচিয়ে রাখে চিরকাল”
মানিকগঞ্জের শিক্ষা সংস্কৃতি ও প্রগতিশীল সমাজের অন্যতম এক পুরোধা আমাদের সকলের প্রিয় অমল কুমার কুমার বসু স্মরণে মানিকগঞ্জ স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজনে সকাল ১১.০০ ঘটিকা থেকে দুপুর ১২.৩০ মি.পর্যন্ত স্যাক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি জনাব ইকবাল হোসেন কচি এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় স্মৃতিচারণমূলক আলোচনা করেন সাংস্কৃতিক বিপ্লবী সংঘ সাবিস এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ফারুক, ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দিপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাখাওত হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সংকর লাল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল ইসলাম ইয়াকুব, অধ্যাপক পরিতোষ আচার্য্য,লেখক গবেষক মোশাররফ হোসেন, ধর্মীয় নেতা এডওয়ার্ড এস জামান, ডাঃ ভজন কৃষ্ণ বনিক, কবি আনিসুর রহমান আলীনুর, উন্নয়নকর্মী মো.নজরুল ইসলাম, ঋতু রবি দাস ও রুমা আক্তা প্রমুখ।
বক্তারা বলেন তিনি, আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, সম্মানিত দাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদে দীর্ঘদিন নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। এছারাও তিনি উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতীর দায়িত্ব পালন করছেন। তিনি লেখালিখি ও সাংবাদিকতাসহ সমাজসেবা, শিক্ষানুরাগী, কর্মকাণ্ডে নিজেকে সবসময়ই ব্যাস্ত রাখতেন। মানিকগঞ্জে শিক্ষা সংষ্কৃতীর বিকাশে যার অবদান বলে শেষ করা যাবেনা। আমাদের সকলের প্রান প্রিয় অমল দাদু (অমল কুমার বসু’র জন্য আমরা তার আত্মার শান্তি কামনা করা ছারা কিছুই করতে পারলাম না। আমরা তার মহৎ সৃষ্টি ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছরিয়ে দেয়ার প্রত্যয় করছি।
উল্লেখ্য যে- বাবু অমল কুমার বসু,পিতা-রায় বাহাদুর মধুসূদন বসু।তিনি সিংগাইর উপজেলার চান্দহর গ্রামে ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহন করেন এবং গত ৩ এপ্রিল ২০২২ মানিকগঞ্জ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। আশি-উর্ধ বয়সী হলে মনে ছিল তার তারুণ্য। সবসময়ই তিনি একজন অকুতোভয় সমাজ সংস্কারক ছিলেন। তিনি একাধারে একজন শিক্ষানুরাগী,সমাজসেবক,ক্রীড়া সংগঠক।
আমরা আবাও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।।




