খেলা

বিশাল জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

লক্ষ্য বিশাল, ৪৪৩ রান। এই রান তাড়া করতে নেমে আগের দিন ৭৬ রানেই দুই উইকেট হারিয়ে বসে সফরকারী জিম্বাবুয়ে। ম্যাচের পঞ্চম দিনে অবশ্য বেশ সতর্কভাবেই শুরু করে তারা। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ছাড়া কোনো ব্যাটসম্যানই খুব একটা দৃঢ়তা দেখাতে না পারায় স্বাগতিকদের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম দিনে ২১৮ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের এই জয়ে সিরিজ ১-১ ব্যবধানে সমতায় শেষ হয়েছে। এরআগে সিলেটে প্রথম ম্যাচে ১৫১ রানে জিতেছিল জিম্বাবুয়ে।
ম্যাচের প্রথম ইনিংসে ৫২২ রান করে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে ৩০৪ রান। স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ২২৪ রান করে ইনিংস ঘোষণা করলে প্রতিপক্ষের সামনে চার শতাধিক রানের লক্ষ্য দাঁড়ায়। কিন্তু অতিথি দলটির দ্বিতীয় ইনিংস ২২৪ রানে গুটিয়ে গেলে বড় জয় তুলে নেন মাহমুদউল্লাহরা।
অবশ্য দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে কিছুটা লড়াই করেছেন টেইলর। প্রথম ইনিংসের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন তিনি। অন্য ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ায় ব্যস্ত তিনি ১০১ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি ৩৮ রান দিয়ে ৫ উইকেট পান। আর দুটি উইকেট পান তাইজুল।
এরআগে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ মাহমুদউল্লাহর। তিনি ১২২ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় শতক। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। মেহেদী হাসান মিরাজও ৩৪ বলে ২৭ রানের দারুণ একটি ইনিংস খেলেন। এ ছাড়া অভিষিক্ত মিঠুন ৬৭ রান করে সাজঘরে ফেরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button