বিনোদন

বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে এ কী হাল নায়িকার!

‘পরকীয়া’ সম্পর্কের জেরে নানা নেতিবাচক খবর এখন আর নতুন কিছু নয়। প্রযুক্তির উৎকর্ষের ফলে সবাই এখন বিশ্বগ্রামের বাসিন্দা। ফলে একে অন্যের কাছাকাছি আসা এখন আরো সহজ। তবে নেতিবাচকতাও টের পাচ্ছেন কেউ কেউ।
ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী-সংগীতশিল্পী আন্দ্রিয়া জেরেমিয়াহ বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নেতিবাচকতার মুখোমুখি হয়েছেন। জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। মানসিক অবসাদেও ভুগেছেন। সেই কঠিন সময় নিয়ে মুখ খুলেছেন এ সুন্দরী।
আন্দ্রিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল ভেত্রি মারান পরিচালিত ‘ভাদা চেন্নাই’ সিনেমায়। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন তিনি। অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কারও জেতেন। এর পর থেকেই দীর্ঘদিন অনেকটাই আড়ালে তিনি।
ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কের জেরে আন্দ্রিয়া মানসিক অবসাদে ভুগেছেন। বিষণ্ণতা এখনো কাটিয়ে উঠতে পারেননি।

আন্দ্রিয়ার নতুন কবিতার বইয়ের প্রচ্ছদ। ছবি : ইনস্টাগ্রাম

এ অভিনেত্রী দীর্ঘদিন পর নিজের শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে শিরোনামে এলেন। সম্প্রতি বেঙ্গালুরুতে তিনি তাঁর কবিতার বই ‘ব্রোকেন উইং’-এর প্রকাশনা অনুষ্ঠানে যান। বিনোদন সংবাদমাধ্যম ইন্ডিয়া গ্লিটজ-এর প্রতিবেদন অনুযায়ী, আন্দ্রিয়া স্বীকার করেছেন, তিনি একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
বেঙ্গালুরুর একদল পাঠক আন্দ্রিয়ার কবিতাগুলো পড়ে একে ‘বেদনাবিধুর কবিতা’ বলে চিহ্নিত করেন। তাঁরা তাঁকে এর নেপথ্যের কারণ জিজ্ঞেস করেন। আন্দ্রিয়া জানান, তাঁর সঙ্গী তাঁকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করেছেন। এ কারণে তিনি অবসাদগ্রস্ত ছিলেন। অবসাদ থেকে মুক্তি পেতে চেষ্টাও করছেন আন্দ্রিয়া জেরেমিয়াহ।
আন্দ্রিয়া জেরেমিয়াহর ঝুলিতে ‘কা’, ‘ভাত্তাম’ ও ‘মালিগাই’র মতো জনপ্রিয় সিনেমা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button