আন্তর্জাতিক সংবাদশিরোনাম
বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, আরও ১৪৫০ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৫০ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ৬’শ জনে দাঁড়ালো।
জনস হফকিন্স ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, রবিবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৬৭ হাজার ৬৭৪ জন।
বৈশ্বিক এই মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত ও আক্রান্তের সংখ্যা যেকোন দেশের তুলনায় অনেক বেশি।
তবে আশার খবর, যুক্তরাষ্ট্রে গত বুধবার করোনায় ২ হাজার ৫০২ মারা যাওয়ার পর থেকে দেশটিতে মৃতের সংখ্যা অনেকটা হ্রাস পেতে দেখা যাচ্ছে। এএফপি।




