slider

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার দিনব্যাপী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলবর্ণী দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিহাতী উপজেলা শাখা।

এই মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইতালি প্রবাসী আলী আমজাদ হোসেন।
ব্যবস্থাপনায় ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন মুফতি সাইফুল ইসলাম, সমাজ সেবক মোজাম্মেল হক লাভলু, মোঃ জামিল আল মামুন, সাদিকুর রহমান লিটন।

চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা: অপূর্ব কর্মকার, ডা: আবদুললা আল মামুন, ডা জাহিদুল ইসলাম। সহযোগিতায় ছিল মানিকগঞ্জের ভাষা শহীদ রফিক ব্লাড ডোনার গ্রুপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button